Posts

Showing posts from January, 2022

জটিল চর্মরোগ সোরিয়াসিস

এক ধরনের জটিল চর্মরোগ সোরিয়াসিস, যা কখনো সারে না। এটি ছোঁয়াচে নয়। আবার নির্মূলযোগ্য রোগ না হলেও চিকিৎসা না করলে জটিলতা বাড়ে। লক্ষণঃ শরীরের কিছু নির্দিষ্ট জায়গা, যেমন—কনুই, হাঁটু, হাত-পায়ের তলা, মাথা, পিঠ ইত্যাদি স্থান থেকে সাপের মতো চামড়া বা খোলস উঠে যায়। মাথা থেকে খুশকির মতো উঠতে থাকে। তা ছাড়া উল্টো জায়গাগুলো, বিশেষ করে শরীরের ভাঁজের মধ্যে বেশি হয়। স্কিন বায়োপসি করে রোগটি পুরোপুরি নির্ণয় করা যায়। রোগীর ঘরোয়া যত্নঃ রোগের প্রকোপ যাতে না বাড়ে, সে জন্য বেশি গোসল, সাবান ব্যবহার থেকে বিরত থাকতে হবে। তৈলাক্ত জিনিস ঘন ঘন ব্যবহার করা যেতে পারে। নারকেল তেল, অলিভ অয়েল বা ভেসলিন ব্যবহার করা যায়। এগুলো ব্যবহার করলে এই রোগ খুব বাড়বে না। চিকিৎসাঃ সোরিয়াসিস একেবারে নির্মূলযোগ্য রোগ নয়, তবে নিয়ন্ত্রণযোগ্য। নিয়মিত সঠিক চিকিৎসা নিলে বেশির ভাগ ক্ষেত্রে সোরিয়াসিস নিয়ন্ত্রণে থাকে। এখন নতুন নতুন অনেক চিকিৎসা বের হয়েছে এবং এর অনেক ভালো ওষুধ আমাদের দেশেই আছে। তবে আমরা চেষ্টা করি কম মাত্রার ওষুধ দিয়ে নিয়ম-কানুন মেনে পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই রোগটি নিয়ন্ত্রণে রাখতে। ডাঃ সোমা এমবিবিএস (ঢাকা) সিওডি (চর্...